জগন্নাথপুরে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় যুবদলের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৬, ৭:৩৫:০১ অপরাহ্ন

জগন্নাথপুর প্রতিনিধি: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন জগন্নাথপুর সদর জামে মসজিদের ইমাম মাওলানা আজমল হোসেন জামী। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, উপজেলা বিএনপি সদস্য সানোয়ার হোসেন সুনু, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু, সদস্য সাবেক চেয়ারম্যান আছকির আলী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম-আহবায়ক মিয়া মো. ইউসুফ, জহিরুল ইসলাম লেবু, রাসেল বক্স, জাকির হোসেন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মো. লিটন মিয়া, যুগ্ম-আহবায়ক শামিম আহমেদ, তারেক মিয়া, আবুল হোসেন রাব্বি, পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ, যুগ্ম-আহবায়ক হামজা মিয়া সহ যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।





