চোরাইপণ্যসহ আটক ২ নারী কারাগারে
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৬, ৮:৫৪:১৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ভারতীয় চোরাইপণ্যসহ আটক ২ নারীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। এরআগে রোববার রাতে দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকা থেকে ভারতীয় কিটকেট চকলেট, পন্ডস ক্রিম ও অন্যান্য পণ্যসহ তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
আটককৃতরা হলেন- যশোর জেলার বেনাপোল থানার ভবের বের এলাকার আব্দুল সাত্তারের স্ত্রী লিপি খাতুন (৪০) ও একই জেলার কোতোয়ালি থানার রায়নগর এলাকার রুবেল হাওলাদারের স্ত্রী হাসিনা খাতুন (২৪)। দক্ষিণ সুরমা থানা পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) এসব তথ্য জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।





