গোটাটিকর লিটল বার্ড কিন্ডারগার্টেনে বই বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৬, ৬:৪৬:৫৮ অপরাহ্ন

দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেট নগরীর দক্ষিণ সুরমার সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডে অবস্থিত লিটল বার্ড কিন্ডারগার্টেনের বই বিতরণ অনুষ্ঠান সোমবার বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হকের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক প্রিয়া চন্দ্রের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষানুরাগী শাহরিয়ার আহমদ রাসেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী শিক্ষানুরাগী রমিজ উদ্দিন নাঈম।
বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি চুনু মিয়া চৌধুরী, প্রবাসী মইন উদ্দিন, মুজিবুর রহমান, আব্দুল মুমিন, আজিজুল হক সোহেল, সুমন আহমেদ চৌধুরী, আব্দুল কাদির, ফয়ছল আহমদ, নাসির উদ্দিন, ফুলন আহমেদ, ছাবিয়া বেগম, মুক্তাদত্ত, জলি পাল, কুলছুমা আক্তার, তৃষা আচার্য, মিম আক্তার ও লিপি আচার্য্য প্রমুখ। বিজ্ঞপ্তি





