খালেদা জিয়া এদেশের মাটি ও মানুষের নেত্রী ছিলেন : আরিফুল হক
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৬, ৭:২৮:০২ অপরাহ্ন

বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আপসহীন নেত্রী, মরহুম বেগম খালেদা জিয়া এদেশের মাটি ও মানুষের নেত্রী ছিলেন। ধর্ম, বর্ণ, রাজনীতি, মতবাদের উর্ধ্বে উঠে তিনি ছিলেন রাজনৈতিক অভিভাবক ও আমাদের মাথার ছায়া। তিনি দেশ-মাটি ও মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন। তাঁর লিডারশীপ, আপসহীন নেতৃত্ব সারা বিশ্বজুড়ে প্রশংসিত ছিল।
বুধবার গোয়াইনঘাট উপজেলায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে গোয়াইনঘাট উপজেলার লাফনাউট ইউনিয়নের জামেয়া আহলিয়া দারুসসালাম, দারুল হাদীস মাদ্রাসা, জামিয়া মুহাম্মদিয়া হাফিজিয়া দারুল হাদিস লাতু মাদ্রাসা, মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসা, পূর্ব আলীরগাঁও ইউনিয়নের জামিয়া কুরআনিয়া সারীঘাট মাদ্রাসা, খাসমৌজা নূরে মদীনা হাফিজিয়া মাদ্রাসায় ও পূর্ণনগর এলাকায় বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন আরিফুল হক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম স্বপন, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, সদস্যসচিব সাহাব উদ্দিন শিহাব চেয়ারম্যান, ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, সিলেট জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন সুমন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম আবায়ক আফজাল হোসেন, ৫নং পূর্ব আলীর গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমান, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, ১০নং পশ্চিম আলীর গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল আলীম, জাহিদুর রহমান দুর্জয়, জুবের আহমদ সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





