বালাগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৬, ৭:৩০:১৭ অপরাহ্ন

বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনের প্রস্তুতি ও দায়িত্ব সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। একই সঙ্গে তিনি বালাগঞ্জ উপজেলার চলমান ও ভবিষ্যৎ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, সরকারি সেবা কার্যক্রমের অগ্রগতি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরেন।
এ সময় তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে। উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা এবং জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকগুলো তুলে ধরেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সহ-সভাপতি শাহাব উদ্দিন শাহীন, সাধারণ সম্পাদক মো. আমির আলী, সদস্য আতাউর রহমান কাওছার এবং সদস্য হোসাইন আহমদ জাহিদ।





