কানাইঘাটে বেগম জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৬, ৭:১০:১৭ অপরাহ্ন

কানাইঘাট প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কানাইঘাটে দোয়া মাহফিল ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪ টায় কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির সভাপতি মামুন রশীদ মামুনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ ফারুক।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসাইন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি ইকবাল আহমদ তাপাদার, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী।
অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, কানাইঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিব আহমদ, জেলা বিএনপি নেতা আহমেদ সুলেমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা কৃষকদলের আহবায়ক আলমাছ চৌধুরী, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, উপজেলা বিএনপির সভাপতি জসীম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধাদলের সভাপতি কয়ছর রশীদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোয়াজ্জেম হোসেন আল-আমিন, পৌর ছাত্রদলের আহবায়ক রেদওয়ানুল করিম সহ উপজেলা ও পৌর এবং ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





