উইমেন্স মেডিকেল কলেজে আধুনিক ফ্যাকো ইমালসিফিকেশন সার্জারি সার্ভিস উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৬, ৭:১৯:৫৮ অপরাহ্ন

সিলেট উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক ফ্যাকো ইমালসিফিকেশন সার্জারি সার্ভিস এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হাসপাতালের পরিচালক ও উপদেষ্টা মেজর জেনারেল (অব.) সৈয়দ ইফতেখার উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলি সিলেট হোল্ডিংস লিমিটেড এর চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার ফজলুর রহিম কায়সার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলি সিলেট হোল্ডিংস লিমিটেড এর ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. ওয়েছ আহমেদ চৌধুরী, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালনা পরিষদের সদস্য বশির আহমেদ ও আবুল মহসিন চৌধুরী, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরী এবং সিলেট উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সহকারী অধ্যাপক ডা. তাফহীম আহমেদ রিফাত, চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান সহযোগি অধ্যাপক ডা. আলতাফ হোসেন, অ্যানেস্থেশিয়া বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নূরুল আমিন শোভন, সহকারী পরিচালক ডা. এটিএম রাশেল মিশু এবং সহকারী পরিচালক ডা. মৃদুল গুপ্ত।
অনুষ্ঠানে অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানবৃন্দ, অধ্যাপকবৃন্দ, বিভাগের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





