রাষ্ট্রের চরিত্র ঠিক করতে হলে যোগ্য শাসক নির্বাচিত করতে হবে : মাওলানা হাবিব
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৬, ৭:১৭:৫৯ অপরাহ্ন

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, দীর্ঘ ৪৫ বছর ধরে আমি আপনাদের মধ্যে আছি। বর্তমান বিশ্ব হলো গ্লোবাল ভিলেজ বা হাউজ। খবর নিতে আসলে সময় লাগে না। রাষ্ট্রের চরিত্র যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে যে সকল সমস্যা রয়েছে, সেগুলোর যে পরিবর্তন হয়ে যাবে তা ঠিক না। রাষ্ট্রের চরিত্র ঠিক করতে হলে আমাদেরকে রাষ্ট্রে যোগ্য শাসককে নির্বাচিত করতে হবে। আমাদের মালের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, ধর্মীয় নিরাপত্তা-এই ৪ টা নিরাপত্তা যেখানে প্রতিষ্ঠিত, সেখানে শান্তি আসে।
তিনি বুধবার রাতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) সিলেট আয়োজিত সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
তিনি বলেন, রাষ্ট্রের ক্ষমতা এমন মানুষদের হাতে যেতে হবে, যারা সৎ যোগ্য এবং খোদাভীরু। এ ধরনের লোকের হাতে যদি আমরা রাষ্ট্রীয় ক্ষমতা দিতে পারি, তাহলে আমাদের সকল সমস্যা দূর হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ ধরনের লোক তৈরি করেছে। তাদের হাতে যদি রাষ্ট্রের ক্ষমতা আপনারা তুলে দেন, তাহলে আমরা আল্লাহর ওপর ভরসা করে বলছি আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের এই জনগণকে একটি বৈষম্যহীন, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত, মানবিক, কল্যাণময় সম্প্রীতির বাংলাদেশ উপহার দিবো ইনশাআল্লাহ। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আপনাদের কখনো হতাশ করবো না। আমি এত এক্সপার্ট না। আমি প্রতিটি সেক্টরে এক্সপার্ট নিযুক্ত করে আপনাদের পরামর্শমতে সব সমস্যা চিহ্নিত করে, মাষ্টার প্ল্যান করে সিলেটের এই সমস্যা দূর করে একটি আদর্শ সিলেট আপনাদের নিয়ে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সহযোগিতা করবেন।
ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজন্যাসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) সিলেট মহানগর সভাপতি আলীমুল এহছান চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী মো. নুরুল আলমের পরিচালনায় ‘চ্যালেঞ্জস এন্ড অপরচুনিটিস ইন সিলেট-১ কনস্টিটিউয়েন্সি’স বিজনেস সেক্টর’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, ইউকে প্রবাসী আব্দুল মুনিম জাহেদী ক্যারল, আটাবের মোতাহার হোসেন বাবুল, রসু চৌধুরী, দোকান মালিক সমিতির নিয়াজ মো. আজিজুল করিম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. জুবায়ের আহমেদ, ব্যবসায়ী এহতেশামুল হক চৌধুরী, দেলোয়ার হোসাইন, ফুড উদ্যোক্তা মাহফুজা, দোকান মালিক সমিতির সহ-সভাপতি আব্দুল মুনিম মল্লিক, রেস্টুরেন্ট মালিক সমিতির খালেদ আহমদ, ডা. হোসাইন আহমদ ও সিলেট পোল্ট্রির সভাপতি ইমরান হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি





