এমসি কলেজের বাংলা বিভাগের প্রধানের বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৬, ৮:০৬:১৩ অপরাহ্ন

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পান্না বসুর অবসরোত্তর ছুটিতে গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজের অ্যাকাডেমিক ভবনের ১০২ নং কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ বিলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এমসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রফেসর পান্না বসু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমসি কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ, পার্কভিউ মেডিকেল কলেজের পরিচালক ডা. সব্যসাচী রায়, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তপতী চৌধুরী, সাবেক সম্পাদক ও গণিত বিভাগের প্রফেসর মো. গিয়াস উদ্দিন, বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. সাহেদা আখতার, সিলেট সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর আঞ্জুমান আরা বেগম, সিলেট শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. ইমতিয়াজ তানভীর, অবসরপ্রাপ্ত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর মো শামছ উদ্দিন আহমেদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সাবেক বিভাগীয় প্রধান মো শামীম আহমেদ। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক অঞ্জনা রাণী দে। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জিনি বেগম, মো. জাহেদুজ্জামান, কানন কান্তি দাস, এস.এম. আনোয়ারুজ্জামান।
বাংলা বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান ও সুমাইয়া আক্তারের সঞ্চালনায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী রেজাউল করিম রাব্বী, আব্দুল বাছিত, কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমরান শাকেল, শিবিরের সাহিত্য সম্পাদক রুম্মান আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সংগঠক দোয়েল রায়, মাষ্টার্স শেষ পর্বের জাহাঙ্গীর আলম, ঐকতান সাহিত্য ও সংস্কৃতি সংসদের মুখ্য সম্পাদক লবীব আহমদ, নাঈম হোসেন আখঞ্জী, পূজা দে, সামায়ূন কবীর, রাসেল মিয়া, সন্দীপন চৌধুরী। শুরুতেই কোরআন থেকে তিলাওয়াত করেন ওলিউর রহমান ও গীতা পাঠ করেন সন্দীপন চৌধুরী। বিজ্ঞপ্তি





