লিডিং ইউনিভার্সিটিতে বিনিয়োগ বিষয়ক সেমিনার
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৬, ৮:০৮:০৫ অপরাহ্ন

লিডিং ইউনিভার্সিটিতে বিনিয়োগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারি-১ এ ব্যবসায় প্রশাসন অনুষদ এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ফ্যাকাল্টি উইং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিস মার্কেটস এর যৌথ আয়োজনে ‘ইনভেস্টর এডুকেশন প্রোগ্রাম ফর ইউনিভার্সিটি স্টুডেন্টস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে সেমিনারে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিস মার্কেটস এর ডিরেক্টর জেনারেল কামরুল এনাম খান এফসিএমএ সঠিক বিনিয়োগের লক্ষ্যে গুজবে কান না দিয়ে প্রতিষ্ঠানের পোর্টফলিও যথাযথভাবে স্টাডি করে প্রয়োজনীয় জ্ঞানার্জনের পর বিনিয়োগ করার পরামর্শ প্রদান করেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম।
ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লার সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম।
ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ফকরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে কী-নোট স্পীকার হিসেবে বিনিয়োগ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা ও জ্ঞানার্জনের প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেন বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিস মার্কেটস এর ফ্যাকাল্টি, গ্র্যাড-৩ নিপা শাহ, এবং ফ্যাকাল্টি, গ্র্যাড-৫ মো. সাদ্দাম হোসেন খান। সেমিনারে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





