মেন্দিবাগে চিহ্নিত ছিনতাইকারী আটক
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৬, ৮:৫৫:১১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর মেন্দিবাগ থেকে কুখ্যাত ছিনতাইকারী মিনহাজুল ইসলাম তপুকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মেন্দিবাগ এলাকার একটি কলোনি থেকে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করে সোবহানীঘাট ফাঁড়ি পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মোবাইল চুরি ও ছিনতাই মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির কোতোয়ালী মডেল থানার ওসি খান মুহাম্মদ মাঈনুল জাকির। তিনি জানান, আটক তপু সিলেট নগরীর ২৩নং ওয়ার্ডের মাছিমপুর এলাকার আব্দুল হান্নানের ছেলে। আটকের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।





