বিশ্বনাথে ‘ক্যামব্রিয়ান কিডস ইন্টারন্যাশনাল’র উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৬, ৭:৩৩:০৩ অপরাহ্ন

বিশ্বনাথ প্রতিনিধি: শিশুদেরকে ইংরেজী শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথে যাত্রা শুরু করেছে ‘ক্যামব্রিয়ান কিডস ইন্টারন্যাশনাল’ নামের ইংরেজী মিডিয়ার স্কুলের। রোববার দুপুরে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ আল-বুরাক শপিং কমপ্লেক্সে ফিতা কেটে শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন করেন কোমলমতি শিশুরাই। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হওয়া স্কুলে ইংরেজী মিডিয়ায় পাঠদানের পাশাপাশি থাকবে ধর্মীয় শিক্ষা দানের সুযোগ। যাতে করে শিশুরা নিয়মিত লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষাও অর্জন করতে পারেন।
প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কমিটির সদস্য ও হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক শিক্ষক মাস্টার ইমাদ উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করে প্রতিষ্ঠানের শিক্ষক সাদিয়া বেগম ও স্বাগত বক্তব্য রাখেন প্রিন্সিপাল দুলাল আহমদ।
ক্যামব্রিয়ান কিডস ইন্টারন্যাশনাল’র চেয়ারম্যান শাহীন আহমদ রাজুর সভাপতিত্বে এবং শিক্ষক রাহিম আহমদ ও সাবিনা বেগমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য তৌফিকুর রহমান হাবিব।
এসময় অনুষ্ঠানে ক্যামব্রিয়ান কিডস ইন্টারন্যাশনাল’র ইনচার্জ আবু তাহের নাইম, শিক্ষক মাছুমা বেগম, নিলিমা বেগম, নাজমিন বেগম, সংবাদকর্মী আফজাল হোসেন প্রমুখ’সহ শিক্ষার্থী-অভিভাবক ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





