ভার্থখলা মাদ্রাসার প্রথম দিনের কার্যক্রমের পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৬, ৭:৫৭:০৬ অপরাহ্ন

জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার দুইদিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে জামেয়ার প্রিন্সিপাল মাওলানা হাফিজ মজদুদ্দীন আহমদ উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ১ম দিনে প্রধান অতিথি হিসাবে শেষ দারস ও বয়ান পেশ করেন মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন ঢালকানগরী। বিশেষ অতিথি হিসাবে বয়ান পেশ করেন মাওলানা বদরুল আলম হামিদী, মাওলানা নূরুল হক নবীগঞ্জী প্রমুখ।
সম্মেলনের ১ম দিনে সিলেট বিভাগ ভিত্তিক আকর্ষণীয় ক্বিরাত প্রতিযোগিতা দুটি গ্রুপে অনুষ্ঠিত হয় এবং বিজয়ী প্রতিযোগীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন জামেয়ার প্রিন্সিপাল মাওলানা হাফিজ মজদুদ্দীন আহমদ। বিজ্ঞপ্তি





