ছাত্র যুব ফেডারেশনের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৬, ৭:৫৭:২৮ অপরাহ্ন

সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশন এর ইউকে শাখার সভাপতি মনোনীত করা উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।রোববার সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম আব্দুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৯৯৭ সাল থেকে এগিয়ে যাওয়া এ সংগঠনের যুক্তরাজ্য শাখা গঠনের উদ্যোগ হিসেবে লন্ডন প্রবাসী সমাজসেবক মাহবুবুর রহমান শামীমকে ইউকে শাখার ২০২৬-২০২৭ সেশনের জন্য সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।
মতবিনিময় সভা শেষে নতুন মনোনীত সভাপতিকে ফেডারেশনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান চেয়ারম্যান এইচ এম আব্দুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী সংসদীয় কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ রহমান, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদ উজ্জামান, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, আনিসুল আলম নাহিদ, শুভাকাঙ্ক্ষী সদস্য ব্যবসায়ী আব্দুর রউফ, ক্বারী মাওলানা আবু তাহের, আব্দুস সালাম, আকতার হোসেন ও ফজলুল হক জুনেদ প্রমুখ। বিজ্ঞপ্তি





