মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে পিঠা উৎসব
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৬, ৮:৫৯:০৯ অপরাহ্ন
সিলেট নগরীর শামীমাবাদস্থ মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ ক্যাম্পাসে রোববার গার্হস্থ্য বিজ্ঞান ব্যবহারিক-২০২৬ এর উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির সদস্য রেজাউল হাসান কয়েছ লোদী।
মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবিদুর রহমান এর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. এনামুল হক চৌধুরী সোহেল এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ফলোয়ারা বেগম, গার্হস্থ্য বিজ্ঞান বিভাগের সাবেক প্রধান অধ্যাপক মাহফুজা বেগম, পদার্থ বিজ্ঞানের সাবেক সহযোগী অধ্যাপক নাসিম সুলতানা, ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথী নাগ, পিডিবি স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, গার্হস্থ্য বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক সালমা বেগম, গণিত বিভাগের প্রধান মোঃ আলমগীর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান শেখ মোহাম্মদ মাহমুদ উল্লাহ, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান রহিমা বেগম, অর্থনীতি বিভাগের প্রধান মোছাম্মৎ শাহানা বেগম, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান সামিরা আক্তার, বাংলা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মোঃ আলমগীর হোসেন, দর্শন বিভাগের প্রধান সামিয়া সুলতানা চৌধুরী, পিডিবি স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম লস্কর, গার্হস্থ্য বিজ্ঞানের প্রভাষক সায়মা আক্তার প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, কর্মকতা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





