সিলেটে বিএনপির ৩ নেতার বহিস্কারদেশ প্রত্যাহার
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৬, ৯:১৪:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিস্কার হওয়া সিলেট ও সুনামগঞ্জের ৩ বিএনপি নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি। গতকাল রোববার (১১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সিলেটের দক্ষিণ সুরমা থানার ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সুলেমান হোসেন সুমন ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমেদ চৌধুরী এবং সুনামগঞ্জের বিশম্ভপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হলো। তাদের আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।





