নগরীতে ১০ হকারকে অর্থ ও কারাদন্ড
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৬, ৯:১৬:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে ফুটপাত দখল করে ব্যবসা করায় ৫ হকারকে অর্থদন্ড ও ৫ হকারকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (১০ জানুয়ারি) রাতে সিলেট জেলা প্রশাসন, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) যৌথ অভিযানে অর্থ ও কারাদান্ড প্রদান করা হয়।
সিসিক জানায়, শনিবার সন্ধ্যা পর নগরের বিভিন্ন এলাকায় সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ফুটপাত দখলের দায়ে ৫ হকারকে অর্থদন্ড ও ৫ হকারকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলম। ৫জন হকারকে ২০ হাজার ৫শ টাকা অর্থদন্ড দেওয়া হয়। আর বাকি ৫জনকে কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।





