জগন্নাথপুরে মদীনাতুল খাইরী ইসলামীর পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৬, ৮:০৭:৪১ অপরাহ্ন

জগন্নাথপুর সংবাদদাতা: আন্তর্জাতিক সেবা সংস্থা মদীনাতুল খাইরী আল-ইসলামীর উদ্যোগে ইসলামী জলসা, মাদরাসা ও স্কুলের ছাত্রদের মধ্যে কেরাত ও হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ীদের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মাদীনাতুল উলুম হবিবপুর মাদরাসা ময়দানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক সেবা সংস্থা মদীনাতুল খাইরী আল-ইসলামীর চেয়ারম্যান শায়খ মাওলানা ফয়েজ আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আবু হুরায়রা ছাদ মাষ্টার। দারুল ফালাহ আইডিয়াল মাদরাসা সুনামগঞ্জ এর প্রিন্সিপাল মাওলানা সাইফুর রহমান সাজাওয়ারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শায়খুল হাদীস আল্লামা নূরুল ইসলাম খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকার আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, বাংলাদেশ খেলাফত মজলিস এর কেদ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, শায়খুল হাদীস মাওলানা মুহসিনুল হাসান বি বাড়ীয়া, বি বাড়ীয়া-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা সাইফুল্লাহ আনসারী, সুনামগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াছিন খান, শায়খুল হাদীস মাওলানা মুহসিনুল হাসান বি বাড়ীয়া, হবিবপুর আশিঘর মাদরাসার সাবেক মোহতামিম আব্দুল মোমিন জাহানপুরী, বাংলাদেশ খেলাফত মজলিস আরব আমিরাত শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম এয়াহিয়া, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, মদীনাতুল খাইরী আল-ইসলামীর সাবেক শিক্ষক হাফিজ মাওলানা বুরহান উদ্দীন ও মদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদাসার সাবেক শিক্ষার্থী হাফিজ আব্দুল্লাহ। মদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদাসার মেধাবী ১০জন ছাত্রকে পাগড়ী পড়িয়ে দেন শায়খুল হাদীস আল্লামা নূরুল ইসলাম খান ও শায়খ মাওলানা ফয়েজ আহমদ। পরে প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।





