খেলাফত মজলিসের কার্যনির্বাহী পরিষদের বৈঠক
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৬, ৮:৩৮:৫২ অপরাহ্ন

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার কার্যনির্বাহী পরিষদের মাসিক বৈঠক রোববার বাদ মাগরিব লালদিঘীরপারস্থ কার্যালয়ে শাখা সভাপতি মাওলানা এমরান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি প্রিন্সিপাল পীর মাওলানা আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা সানাউল্লাহ, মাওলানা কমর উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, হাফিজ মাওলানা ফয়েজ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা রিয়াজ উদ্দিন আল মামুন, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুস সালাম, সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা ফয়জুন নুর, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক ক্বারী মাওলানা আবুল হোসাইন, মাওলানা জহুরুল হক, মুহাম্মদ সিকন্দর আলী, মুহাম্মদ শাব্বির আহমদ, হাফিজ মাওলানা আহমদুল হক ফয়েজী, মাওলানা আব্দুল মন্নান আজাদ চৌধুরী প্রমুখ।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, দেশে এখনো জাতীয় নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড জরুরি। বৈঠকে বিগত মাসের কার্যক্রমের রিপোর্ট পেশ পর্যালোচনা ও আগামী পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি





