সিলেট প্রেসক্লাব সেক্রেটারীকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৬, ৭:০০:৩৬ অপরাহ্ন
দৈনিক সিলেটের ডাক এর চীফ রিপোর্টার সিরাজুল ইসলাম তৃতীয়বারের মত সিলেট প্রেসক্লাবের সেক্রেটারী নির্বাচিত হওয়ায় সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশন এর উদ্যোগে সোমবার সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়েছে।
সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম আব্দুর রহমান বলেন, যোগ্য নেতৃত্ব ও বলিষ্ঠ কার্যক্রমের মাধ্যমে সিরাজুল ইসলাম সহ নবনির্বাচিত নেতৃবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় প্রেসক্লাবের কর্মকাণ্ড উজ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।
সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সেক্রেটারী সিরাজুল ইসলামকে সংবর্ধনা ও উপহার প্রদানকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের ডাক এর অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন, প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, বার্তা সম্পাদক সমরেন্দু বিশ্বাস সমর, সিনিয়র রিপোর্টার এনামুক হক রেনু, স্টাফ রিপোর্টার আহমেদ সেলিম। আরও উপস্থিত ছিলেন সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশন এর নির্বাহী সংসদীয় কমিটির সভাপতি দেলোয়ার হোসেন, সহ সভাপতি ইফজালুর রহমান, সহ সাধারণ সম্পাদক কাওসার আহমদ সুমন, সহ সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত প্রমুখ। বিজ্ঞপ্তি





