কানাইঘাটে পাথরসহ ২ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৬, ৮:১৮:৫০ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি:
কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে পরিবহনকালে ট্রাক্টর ভর্তি পাথরসহ ২জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার গ্রেফতারকৃত এ দু’জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সাতবাঁক ইউপির চরিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র মিজানুর রশিদ ও মৃত নুর উদ্দিনের পুত্র এখলিম হোসেন। থানা পুলিশের এক প্রেস রিলিজে জানানো হয়েছে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানা পুলিশের একটি দল চরিপাড়া লোভামুখ বাজার ঘাটে অভিযান চালিয়ে ১টি ট্রাক্টর ভর্তি প্রায় ৫০ ঘনফুট পাথরসহ এ দুইজনকে গ্রেফতার করা হয়। পাথর আটকের ঘটনায় থানার এসআই দুর্গা কুমার দেব বাদী হয়ে মামলা দায়ের করেন।





