মানুষের ভালোবাসাই আমাদের আসল শক্তি : মাওলানা লোকমান
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৬, ৮:২৯:৪১ অপরাহ্ন

দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সিলেট-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ বলেছেন, দেশ এখন নির্বাচনের পথে ধাবিত হচ্ছে। জামাতের নেতাকর্মীরা মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের জন্য ঘরে ঘরে ছুটে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি মানুষের ভোট ও সমর্থনের ওপর নির্ভর করে আমরা এগিয়ে যাবো। আমরা যদি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারি, তবে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।
মঙ্গলবার রাতে সিলেটের বালাগঞ্জ উপজেলার ৫ নং বালাগঞ্জ ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় মানুষ ভোট দিতে পারেনি। তাদের ভোটাধিকার হরণ করা হয়েছিল, দিনের ভোট রাতে দেওয়া হয়েছে। মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আমাদের হাজারো নেতাকর্মী হামলা, মামলা, হত্যা ও গুমের শিকার হয়েছে। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মানুষের মন জয় করতে হলে মানুষের কাছে যেতে হবে, তাদের সমস্যা শুনতে হবে। মানুষের ভালোবাসাই হবে আমাদের আসল শক্তি।
জামায়াত নেতা উজ্জল আহমদের সঞ্চালনায় উক্ত বৈঠকের সভাপতিত্ব করেন শেখ মোহাম্মদ হোসেন সেবু। বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা মজলিসে শূরা সদস্য ও বালাগঞ্জ উপজেলার আমীর ডা. আব্দুল জলিল, উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট রহমত আলি, এসিস্ট্যান্ট সেক্রেটারি আমীর আলী, সাবেক জেলা সভাপতি আব্দুর রহমান সায়মন, বালাগঞ্জ উপজেলা শিবিরের সভাপতি আবিদ আহমদ, বালাগঞ্জ ইউনিয়ন আমীর শফিকুল ইসলাম, যুব বিভাগের উপজেলা সভাপতি মারুফ আহমদ, উপজেলা সেক্রেটারি দেলোয়ার আল হোসাইন, ২ নং ওয়ার্ড সভাপতি মিসবাহ উদ্দিন, সহ-সভাপতি সুফি মাহমুদ, শেখ মুহিবুর রহমান প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বালাগঞ্জ উপজেলা সেক্রেটারি ফয়সল আহমদ, বাংলাদেশ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আমিনুর রহমান রিংকু, বালাগঞ্জ ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি ইমরান আহমদ রুমন, ইউনিয়ন সেক্রেটারি সাইদুর রহমান। বিজ্ঞপ্তি





