সংবাদপত্র কর্মচারীদের মধ্যে ইক্বরা’র শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৬, ৮:৫৫:৩৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের সংবাদপত্র কর্মচারীদের মধ্যে ইকরার শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা ইকরা ইন্টারন্যাশনাল। গতকাল বুধবার দুপুরে ইংল্যান্ড প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ সিলেট প্রেসক্লাব ভবনে তাদের হাতে এই শীতবস্ত্র তুলে দেন।
ইকরা বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান ও সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূরের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে স্কটল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল, ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইবিএফসিআই) সভাপতি ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক’র অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, দৈনিক মানবজমিনের কুটনৈতিক রিপোর্টার মিজানুর রহমান ও লন্ডন বাংলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য পলি রহমান, ইংল্যান্ড প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে আশরাফ গাজী, শেখ ফারুক আহমদ, নাজিম উদ্দিন নজরুল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা প্রমুখ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র পেয়ে সংবাদপত্রে কর্মরত কর্মচারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





