জুলাই শহীদদের সম্মান জানাতে ইনসাফভিত্তিক সমাজ-রাষ্ট্র গঠন করতে হবে : আরিফুল হক
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৬, ৬:২১:২২ অপরাহ্ন

বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশ থেকে গুম, হত্যা, নির্যাতনকারী, বাকশালী ফ্যাসিস্টদের তাড়াতে আপসহীন নেত্রী নিজের জীবন উৎসর্গ করেছেন। পাশাপাশি বিগত ১৭ বছর জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতাকর্মীরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন দল-দেশের জন্য। তিনি বলেন, ঐতিহাসিক জুলাই-আন্দোলনে এদেশের ছাত্রজনতা রক্ত দিয়েছে। শহীদ ও আহত হয়ে পঙ্গুত্ববরণ করেছে হাজার হাজার ছাত্রজনতা। জুলাই শহীদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। আমাদের কাজে কর্মে তাদেরকে স্মরণ- সম্মান জানাতে ইনসাফভিত্তিক সমাজ-রাষ্ট্র গঠন করতে হবে।
বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ও ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দিনব্যাপি দোয়া মাহফিল পূর্বে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট মহানগর যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, জেলা শ্রমিকদলের সভাপতি সুরমান আলী, সিলেট জেলা তাঁতীদলের সদস্যসচিব আলতাফ হোসেন বিলাল, যুগ্ম আহবায়ক মো. হানিফ, সিলেট জেলা শ্রমিকদলের আহবায়ক মো. নুরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক আলী আকবর, সহ-সভাপতি আব্দুর রকীব, সওকত আলী বাবুল, এডভোকেট কামাল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা জমিয়তে উলামা ইসলামের সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুল মছব্বির, সহ-সভাপতি মাওলানা সুহেল আহমদ, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আনোয়ার হোসেন রবি, সাধারণ সম্পাদক সেবুল আহমদ, ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম, কোম্পানীগঞ্জ যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন দুদু, সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, শ্রমিকদলের সভাপতি আবুল বাশার বাদশা, তাঁতীদলের সভাপতি তাজ উদ্দিন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুল বাতেন মেম্বার, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সভাপতি রফিক মিয়া, ২নং ওয়ার্ডের সভাপতি মঙ্গল মিয়া, ৩নং ওয়ার্ডের সভাপতি আব্দুল করিম, ৪নং ওয়ার্ডের সভাপতি আব্দুস ছালাম, ৫নং ওয়ার্ডের সভাপতি আজিজুল হক, ৬নং ওয়ার্ডের সভাপতি আফরোজ আলী, ৭নং ওয়ার্ডের সভাপতি হারুন মিয়া, ৮নং ওয়ার্ডের সভাপতি ছমরু মিয়া ও ৯নং ওয়ার্ডের সভাপতি ইসমাইল আলী। বিজ্ঞপ্তি





