বিয়ানীবাজারে এমরান চৌধুরীর গণসংযোগ ও প্রচারপত্র বিলি
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৬, ৬:২৫:৫৮ অপরাহ্ন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে শুক্রবার বিয়ানীবাজারের বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেছেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এ কর্মসূচিতে তাঁর সঙ্গে সিলেট জেলা, বিয়ানীবাজার উপজেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে এমরান আহমদ চৌধুরী বিয়ানীবাজারের আমুড়া ইউনিয়নের দুবাগ বাজার জামে মসজিদে জুমআ’র নামাজ আদায় করেন। নামাজ শেষে স্থানীয় জনসাধাণের সঙ্গে কুশল ও মতবিনিময় করেন তিনি। পরে নেতাকর্মীদের নিয়ে দুবাগ বাজারে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন এমরান আহমদ চৌধুরী।
এদিকে, বৃহস্পতিবার রাত ৮টায় গোলাপগঞ্জের বাঘায় অবস্থিত একটি সেন্টারে বাঘা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফিরাত ও দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিমের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুল ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আহমদ হিফজুরের যৌথ পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারজিস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, জেলা বিএনপির সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, গোলাপগঞ্জ পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, বাঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম পারভেজ, যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান মুজিব, কাদির হোসেন বাবুল ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুল মালেক।
উপস্থিত ছিলেন, বাঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জামাল আহমদ, জিলু আহমদ, বাঘা ইউনিয়ন বিএনপির নেতা আনা মিয়া, মনির উদ্দিন, বতাই মিয়া, সেবুল আহমদ সাবেক মেম্বার, ফলিক আহমদ মেম্বার, মক্তাই মিয়া, ইসলাম উদ্দিন, মাখন মিয়া, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাছিতুর রহমান বাছিত, সদস্য মোস্তাক আহমদ, মনসুর আহমদ, হাসান আহমদ, সৈয়দ মিজানুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া শাহজাহান, বাঘা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, ছাত্রদল নেতা রাজু আহমদ, আবজাল আহমদ, বাবলু মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি





