ওসমানীনগরে প্রবীণ কর্ণারের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৬, ৬:৩৩:৫৫ অপরাহ্ন

ওসমানীনগর প্রতিনিধি : ষাটোর্ধ্ব বয়স্কদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ‘ওয়ান স্টপ সার্ভিস’ কার্যক্রমের আওতায় ওসমানীনগরে প্রবীণ কর্ণার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে গোয়ালাবাজারস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্ণারটির উদ্বোধন করেন সিলেট জেলা সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মঈনুল আহসান, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মোজয় দত্ত, গাইনি কনসালটেন্ট মনিকা বিশ্বাস, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুহিব হাসান, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমদ, দপ্তর সম্পাদক জিতু আহমদ, কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেল, আব্দুল মতিন, মেডিকেল অফিসার ডা. মো. শাহিনুল ইসলাম, ডা. গালমান, ডা. তাসলিমা ও স্বাস্থ্যকর্মী হোসেন প্রমুখ।
এর আগে উপজেলা স্বাস্থ্যকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত শীতকালীন পিঠা উৎসব পরিদর্শন করেন তিনি। উৎসব পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।





