‘বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৬, ৭:৩০:১২ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: ‘বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’ প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও দুই শতাধিক হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছে। শনিবার দুপুরে উপজেলার বর্নী ইউনিয়নের সৎপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি শিক্ষক মোহাম্মদ বদরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণের সভায় বক্তব্য দেন পাবলিক ওয়েল ফেয়ার’র এডিটর জামিল হোসাইন, ফ্রেন্ডস ক্লাব ইউ,কে’র প্রশাসনিক সদস্য আলীম উদ্দিন, সহকারি অধ্যাপক তারেক আহমদ, কামরুল ইসলাম, মুতিউর রহমান প্রমুখ।
সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার ব্রত নিয়ে ২০১৫ সালে প্রতিষ্ঠিত বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে বন্ধুত্ব ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি নিজেদের সামর্থ অনুযায়ী সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছে। ভবিষ্যতেও এসব কার্যক্রম অব্যাহত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। ইতিপূর্বে সংগঠনটি গৃহহীনদের গৃহ নির্মাণ, মসজিদ মাদ্রাসায় আর্থিক সহযোগিতা, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো, অসুস্থ মানুষের চিকিৎসায় আর্থিক সহযোগিতা, সুপেয় পানির ব্যবস্থা গ্রহণে টিউবওয়েল ও রিং কুয়া প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা, উপজেলা ব্যাপি মসজিদ-মাদ্রাসায় পবিত্র কোরআন মাজিদ বিতরণ, ক্রীড়াঙ্গনে সহযোগিতাসহ নানা মানবিক সহায়তা করেছে।





