মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে বার্ষিক সেমিনার কাল
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৬, ৮:২২:২৪ অপরাহ্ন
সিলেট মহানগরের শামিমাবাদস্থ মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে বাংলা বিভাগ আয়োজিত দিনব্যাপী বার্ষিক সেমিনার আগামীকাল আগামীকাল সোমবার সকাল ৯টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন। বিষয় বিশেষজ্ঞ হিসেবে বক্তৃতা করবেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা-এর বিশেষজ্ঞ, বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর কুদরত-ই-হুদা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর ফারজানা সিদ্দিকা এবং সহযোগী অধ্যাপক ডক্টর মো. মাসুদ পারভেজ। কলেজ-অধ্যক্ষ অধ্যাপক মো. আবিদুর রহমান এ কর্মশালায় সভাপতিত্ব করবেন।





