জামিয়া দারুল কুরআন মাদ্রাসার দস্তারবন্দী ও ইসলামী সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৬, ৮:৪৯:২৪ অপরাহ্ন

১৬ জানুয়ারী শুক্রবার কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ কমপ্লেক্সস্থ জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মজুমদারপাড়া ঘাসিটুলা সিলেট এর উদ্দোগে দস্তারবন্দী ইসলামী সম্মেলন ও আকর্ষনীয় শিশু শিক্ষা প্রদর্শনী অনুষ্টিত হয়।
জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ডের প্রতিষ্ঠাতা মহাপরিচালক শায়খুল কোররা মাওলানা মোজ্জাম্মিল হুসাইন চৌধুরী এবং জামিয়ার সহকারী প্রিন্সিপাল ও কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ডের সহকারী মহাপরিচালক মাওলানা ক্বারী মুফতী সিকন্দর আলী কাসিমী এর সভাপতিত্বে ও মাওলান ক্বারী মাহমুদুল হাছান এবং মাওলানা ক্বারী বিলাল আহমদ এর যৌথ পরিচালনায় উক্ত মাহফিলে বক্তব্য রাখেন শায়খুল হাদীস মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী, মাওলানা শায়খ তরিকুল্লাহ, মাওলানা ক্বারী মুতিউর রহমান, মাওলানা ক্বারী মুখতার আহমদ, মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা ক্বারী হাফিজ মাহফুজুর রহমান, মাওলানা ক্বারী বাহার উদ্দিন আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব সুয়েল আহমদ, শেখ মো: মঈন উদ্দিন, হাজী আব্দুর রব, আতিকুর রহমান লিপু মো: বোরহান উদ্দিন, সামছুল ইসলাম প্রমূখ।
উক্ত মাহফিলে বোর্ডের ২০২৪ ও ২০২৫ সালের ফুযালাদের পাগড়ী প্রদান করা হয় ও বিগত সালের বিভিন্ন বোর্ড পরীক্ষায় অংশ গ্রহন করে উত্তির্ণ হওয়ায় উক্ত মাদ্রাসার শিক্ষার্থীদেরকে পূরস্কার প্রদান করা হয় এবং উক্ত বোর্ড ও মসজিদে অব্যাহত ভাবে আর্থিক সহযোগিতা করায় বোর্ডের ইন্তেজামীয়া কমিটির সহকারী সেক্রেটারী ও ফয়জুল হক জামে মসজিদের সেক্রেটারী মোহাম্মদ রুবেল আহমদ কে এবং বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও বিশিষ্ট কমিনিউটি নেতা আলহাজ্ব মোহাম্মদ কছির মিয়া কে বোর্ড ও মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি





