মৌলভীবাজারে বিরল প্রজাতির শকুন উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৬, ৯:১২:৫৫ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি ঃ মৌলভীবাজার সদর উপজেলা থেকে একটি বিরল প্রজাতির শকুন উদ্ধার করেছে বাংলাদেশ বন্য প্রাণী ফাউন্ডেশন। শুক্রবার দিবাগত রাত ১১ টায় নাজিরাবাদ ইউনিয়নের দুঘর গ্রামের একটি গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, গাছের ডালের সাথে একটি পা আটকা পড়ে থাকায় শকুনটি ডানা মেলে উড়াল দিতে পারছিল না। পরে এলাকাবাসী শকুনটি নিরাপদে গাছ থেকে নামান। পরবর্তীতে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছে শকুনটি উদ্ধার করে নিয়ে আসেন। তারা জানান, বাংলাদেশের কোথাও এখন শকুন দেখা যায় না। শকুন এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এ শকুনটি বিরল প্রজাতির। পরে তারা শকুনের পায়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।





