কমলগঞ্জে র্যাব’র অভিযানে ৫টি এয়ারগান উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৬, ৯:১৪:১৫ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে র্যাব’র অভিযানে ৫টি এয়ারগান উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে র্যাব’র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। র্যাব জানায়, বুধবার দিবাগত রাতে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল উপজেলার আলী নগরস্থ আমতলা এলাকায় এয়ারগান রয়েছে এমন গোপন সংবাদ পায়। খবর পেয়ে র্যাব আমতলা এলাকায় আকাশী গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ওই এয়ারগান গুলো উদ্ধার করে। উদ্ধারকৃত এয়ারগান নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে জানায় র্যাব। তবে এয়ারগানগুলোর সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি বলে জানান তারা।





