ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. ময়নুল হক বেলালের ইন্তেকাল জানাজা ও দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৬, ৯:১৭:০৫ অপরাহ্ন

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. ময়নুল হক বেলাল গতকাল শনিবার সকাল ৮.৩০টায় দরগা মহল্লা পায়রায় তার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি…রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল বাদ এশা দরগাহ মসজিদে ওনার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। পরে মাজার সংলগ্ন গোরস্থানে তার লাশ দাফন করা হয়। বিজ্ঞপ্তি





