কুলাউড়ায় ভূকশিমইল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাশুকের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৬, ৯:২৭:১২ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, মদনগৌরী নিবাসী মো. মাশুক ইন্তেকাল করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় শহরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ও নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।





