কাজিরবাজার থেকে যুবলীগ নেতা আটক
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৬, ৯:৪৪:১৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে অপারেশন ডেভিল হান্ট-২ এর বিশেষ অভিযানে জেলা যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে নগরীর কাজিরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃতের নাম লোকমান হোসেন (৪০)। তিনি গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্ট-২ এর ধারাবাহিকতায় সিলেটেও অভিযান অব্যাহত রয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা একাধিক মামলায়র আসামী। এর আগেও একবার পুলিশ তাকে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার করেছিল।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির কোতোয়ালী থানার ওসি খান মো. মাইনুল জাকির বলেন, অপারেশন ডেভিল হান্ট-২ এর বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।





