শিশুর মেধা বিকাশে বৃত্তির গুরুত্ব অসীম : খন্দকার মুক্তাদির
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৬, ৬:১৫:২০ অপরাহ্ন

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নতুন প্রজন্মকে দক্ষ ও সুশিক্ষিত নাগরিক হিসাবে গড়ে তুলতে মেধাবৃত্তি পরীক্ষার গুরুত্ব রয়েছে। এ ধরণের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তারা নিজেদের দক্ষ করে ডিজিটাল বাংলাদেশ গড়তে নেতৃত্ব দিতে পারবে।তিনি রোববার সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজ মাঠে মানব কল্যাণ সোসাইটি মেধা বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, জাতির ভবিষ্যৎ শিশুদের মেধা বিকাশে মানব কল্যাণ সোসাইটির যে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছে তা প্রশংসার দাবি রাখে। এ ধরণের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানানুশীলনে বিশেষ ভূমিকা রাখছে।
মানব কল্যাণ সোসাইটির উপদেষ্টা প্রফেসর সৈয়দ মকসুদ আলীর সভাপতিত্বে ও সোসাইটির সহ-সভাপতি লোকমান আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায়ী আমিরুজ্জামান চৌধুরী দুলু, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মুনিম তুলা, অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নুরুন্নেহার চৌধুরী এবং সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মুনিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক মোয়াজ্জেম বখত জেম, সংগঠক আকবর হোসেন কয়সর, সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ শাহেদ আহমদ রুহেল, সমাজসেবক নেহাদ চৌধুরী, মানব কল্যাণ সোসাইটি সভাপতি মুহিবুর রহমান মুহিব ও সাধারণ সম্পাদক শাকিল আহমদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন রাখেন সোসাইটির সহ-সংগঠনিক সম্পাদক আবির আহমদ, ফরহাদ, নাঈম, রাহিম ও ফারহান। বিজ্ঞপ্তি





