বাংলাদেশ খেলাফত মজলিস ৩১নং ওয়ার্ড কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৬, ৮:১৬:০১ অপরাহ্ন

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩১নং ওয়ার্ড শাখার দায়িত্বশীল বৈঠক শুক্রবার বাদ এশা স্থানীয় একটি প্রতিষ্ঠানে ব্যবসায়ী মোহাম্মদ শাব্বির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা এমরান আলম, বিশেষ অতিথি ছিলেন মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল পীর মাওলানা আব্দুল জব্বার, মাওলানা জিলাল আহমদ ও সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিরীহ মানুষকে হত্যা, শাপলা চত্ত্বরে হত্যা, বিডিয়ার হত্যাকান্ড এবং গত ১৬ বছর বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দসহ হাজার হাজার মানুষকে হত্যা ও গুম করেছে এসব ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে নির্বাচনের আগে ও নির্বাচন চলাকালীন সর্বক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ, সভা-সমাবেশের স্বাধীনতা, প্রচারণার ন্যায্য পরিবেশ এবং প্রশাসনের পূর্ণ নিরপেক্ষতা ছাড়া কোনো নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে পারে না। তিনি বলেন, আগামী নির্বাচনে দেশের জনগণ ইসলামিক ও দেশপ্রেমিক প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করবে ইনশাআল্লাহ।
বৈঠকে উপস্থিত দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩১নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। কমিটির দায়িত্বশীলরা হলেন-সভাপতি মোহাম্মদ শাব্বির আহমদ, সহ-সভাপতি মাওলানা হুসাইন আহমদ, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ আব্দুল মালিক, প্রচার সম্পাদক ওহিদ আহমদ, সহ-প্রচার সম্পাদক সুলতান আহমদ, সদস্য নাসির উদ্দিন সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি





