মধুবন মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৬, ৮:১৮:০৮ অপরাহ্ন

মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় সমিতির মধুবন সুপার মার্কেটের ৩য় তলাস্থ কার্যালয়ে এই সাধারণ সভার আয়োজন করা হয়।
মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আলী আকিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মনজুর আহমদের পরিচালনায় সভায় বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করে সর্বসম্মতিক্রমে মো. শফিক আহমদ বক্তকে আহ্বায়ক এবং শামছ উদ্দিন চৌধুরী (মিলন)-কে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শফিক আহমদ, সাইফুল আলম, হারিছ আলী, মো. আলা মিয়া, আব্দুল আহাদ, হারুন আহমদ, সালেহ আহমদ।
পরে আহ্বায়ক কমিটি সর্বসম্মতিক্রমে ২০২৬-২৭ সালের জন্য মো. আলী আকিককে সভাপতি ও মো. মনজুর আহমদকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি মো. কফিল আহমদ, মো. ফখরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মো. রুবেল আহমদ, মো. রেদওয়ান আহমদ ও মো. রাসেল আহমদ, কোষাধ্যক্ষ মো. রিয়াদ রহমান, সাংগঠনিক সম্পাদক মো. ছাব্বির আহমদ, দপ্তর সম্পাদক চিরনজিত পাল, ধর্ম সম্পাদক শেখ মো. জুনেদ, সাংস্কৃতিক সম্পাদক পারভেজ আহমদ সানি, প্রচার সম্পাদক জিল্লুর রহমান, সদস্য কাজী দিলাল আহমদ, তাজুল ইসলাম, আজাদ মিয়া, ছালিক আহমদ, নজরুল ইসলাম, সুমন সরকার, লিটন আহমদ, আহমেদ ছাব্বির, ফয়ছল আহমদ, ছাদেক আহমদ, মোঃ জাকির হোসেন, খালেদ আহমদ। বিজ্ঞপ্তি





