সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতি কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৬, ৮:২০:০৬ অপরাহ্ন

সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতি দ্বি-বার্ষিক সভা শুক্রবার নগরীর দাড়িয়াপাড়ার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আমিনুল হক বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর দিনার খান হাসু, সমিতির উপদেষ্টা নাজমুল হক নাজু, গোলাম আজম ও মো. তারেক চৌধুরী। আরও উপস্থিত ছিলেন নুরুল আলম, রেজু হক, সহিদুল ইসালম, রঞ্জিত দেবনাথ ময়না, সহিদুল ইসলাম ২, মিসবাহ আহমদ, কাসেম আহমেদ, স্বপন আহমদ, সাহিনুর রসিদ সাহিন, জসিম উদ্দিন, মাসুদ পারভেজ, সফিকুল ইসলাম, সামিম তালুকদার ও কবির আহমেদ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে আমিনুল হক বেলালকে সভাপতি ও কামাল আহমদকে সাধারণ সম্পাদক করে সমিতির ২০২৬-২৭ সনের ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির সহ-সভাপতি নুরুল আলম ও রঞ্জিত দেবনাথ ময়না, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (১) শহিদুল ইসলাম (২), সাংগঠনিক সম্পাদক কাসেম আহমদ জনি, কোষাধ্যক্ষ মিছবাহ আহমদ নেছফা, সহ-কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম লিটন, প্রচার সম্পাদক হাসিদ আহমেদ স্বপন, দপ্তর সম্পাদক ফয়সল আহমদ, সদস্য তারেক আহমদ, মোশারফ বেপারী, এমদাদুল ইসলাম, আব্দুস সালাম ও কাজী বাবুল। বিজ্ঞপ্তি





