পরিবহন মালিক-শ্রমিকদের সাথে এম এ মালিকের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৬, ৮:২২:৫৪ অপরাহ্ন

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে সিলেট-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এম এ মালিকের সাথে মতবিনিময় সভা রোববার সকালে সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এম এ মালিক।
সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ-এর পরিচালনায় ও সংগঠনের সহ সভাপতি কয়েস আহমদের কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহীম, সাধারণ সম্পাদক এমরান হোসেন ঝুনু, রেড ক্রিসেন্ট সোসাইটির সহ সভাপতি বদরুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যকরি সভাপতি নাজির আহমদ স্বপন, সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান, সিলেট জেলা বাস মিনিবাস, কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বিভাগীয় শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মইনুল ইসলাম, সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি মো. কাউছার আহমদ, সাধারণ সম্পাদক মাছুম আহমদ লস্কর, সিলেট জেলা অটো রিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন (৭০৭) এর সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা অটো রিক্সা, অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন (২০৯৭)এর সভাপতি মো. মতছির আলী, ইমা লেগুনা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রুনু মিয়া মইন। বিজ্ঞপ্তি





