জাফলংকে নতুন রূপে সাজাতে হবে: আরিফুল হক
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৬, ৭:২৩:৪২ অপরাহ্ন

বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের প্রকৃতি কন্যা জাফলং তার ঐতিহাসিক অপরুপ সৌন্দর্য্যের জন্য পর্যটকদের কাছে আর্কষনীয়-দর্শনীয় স্থান। পাহাড় আর নদীর অপূর্ব সৌন্দর্যের মেলবন্ধন জাফলং বাংলাদেশের অন্যতম সুন্দর একটি পর্যটনস্থল হিসেবে পরিচিত। আর তাই প্রকৃতিকে ঠিক রেখে সিলেটের গর্বের এই জায়গাকে নতুন রূপে সাজাতে হবে, যাতে দেশের পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকরাও এসে জাফলং এর সৌন্দর্য উপভোগ করতে পারেন।
সোমবার গোয়াইনঘাট উপজেলার ৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন ও ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সংযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দিনব্যাপি দোয়া মাহফিল পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, জেলা শ্রমিকদলের সভাপতি সুরমান আলী, সিলেট জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, যুগ্ম আহবায়ক মো. হানিফ, সিলেট জেলা শ্রমিকদলের আহবায়ক মো. নুরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সহ-সভাপতি উসমান গণী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্রথম যুগ্ম আবায়ক মাহবুব আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম সপন, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, গোয়াইনঘাট যুবদলের আহবায়ক এডভোকেট শাহাজান সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ প্রমুখ। বিজ্ঞপ্তি





