সিলেটে বিএনপি-জমিয়তের যৌথ মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৬, ৭:২৫:২১ অপরাহ্ন

সিলেটের সকল আসনে বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীদের চূড়ান্ত বিজয় নিশ্চিত করে তারেক রহমানকে উপহার দিয়ে সিলেট বিএনপি ও জমিয়তের ঘাঁটি হিসেবে পুনরায় প্রমাণ করে দেবো। এতে আমাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং একে অপরকে অকুণ্ঠ সমর্থন দিয়ে ১২ ফেব্রুয়ারি চূড়ান্ত বিজয় ঘরে তুলবো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ বিএনপি ও জমিয়তের অর্থাৎ দেশপ্রেম ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসীদের বাংলাদেশ।
রোববার বিকাল ৩টায় নগরীর বন্দরবাজারস্থ একটি হোটেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরীর নির্বাচনী মতবিনিময় সভায় বিএনপি ও জমিয়তের নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা দক্ষিণ জমিয়ত সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুফতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সিলেট নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কেন্দ্রীয় জমিয়তে যুগ্ম মহাসচিব আব্দুল মালিক চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট-১ আসনের বিএনপি জোট মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সিলেট-৪ আসনের প্রার্থী আরিফুল হক চৌধুরী, সিলেট উত্তর জেলা জমিয়তের সভাপতি আতাউর রহমান কোম্পানিগঞ্জী, মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজাম উদ্দীন, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী ফয়সাল, মহিউস সুন্নাহ চৌধুরী নার্গিস, মহানগর ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ মাসুক, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, এড. এম এ তাহের মাহবুবুর রব চৌধুরী ফয়সাল, মহিউস সুন্নাহ চৌধুরী নার্গিস, ছাত্র জমিয়তের সাবেক সভাপতি ও ইউরোপ জমিয়তের সাংগঠনিক সম্পাদক এম সাইফুর রহমান, দক্ষিণ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আছরারুুল হক, মহানগর জমিয়তের সহ সভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসান, মাওলানা মুজিবুর রহমান কাসেমী, মাওলানা মুক্তার আহমদ, উত্তর জেলা সিনিয়ির সহ-সভাপতি মাওলানা নুর আহমদ কাসেমী প্রমুখ। বিজ্ঞপ্তি





