জিয়ার জন্মবার্ষিকীতে সিলেট বিএনপির দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৬, ৮:১০:৫২ অপরাহ্ন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অবদান হলো বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতিষ্ঠা-যা ভাষাভিত্তিক বাঙালি পরিচয়ের সীমা অতিক্রম করে এ দেশের সকল জাতিগোষ্ঠীকে একটি অভিন্ন জাতীয় সত্তার বন্ধনে আবদ্ধ করেছে- এ মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
সোমবার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে মুসল্লিদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ এমন একটি দর্শন, যা বাংলাদেশের ভূখণ্ড, সংস্কৃতি, ধর্মীয় স্বাধীনতা এবং মহান মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার সমন্বয়ে বিকশিত হয়েছে। গ্রামকেন্দ্রিক উন্নয়ন দর্শন ও জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা থেকে জাতি গঠনের আজীবন সৈনিকে পরিণত হন।দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া, তাঁর কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোসহ দলের সকল প্রয়াত নেতাকর্মী ও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর, জেলা বিএনপির ফখরুল ইসলাম ফারুক, মাহবুব কাদির শাহি, কামরুল হাসান শহিন, শাহাব উদ্দিন আহমদ, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির ইশতিয়াক আহমদ সিদ্দিকী, যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল মুকিত, কোহিনূর আহমেদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আল আসলাম মুমিন, আহাদ চৌধুরী শামিম, সরোয়ার রেজা, নুরুল আমিন দুলু, দেওয়ান জাকির, রহিম আলী রাসু, শাহিন আলম জয়, আহমেদ সোলেমান, জিএম বাপ্পিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাধারণ জনগণ ও মুসল্লিগণ। বিজ্ঞপ্তি





