লিডিং ইউনিভার্সিটির স্প্রিং সেমিস্টার ওরিয়েন্টেশন ২৯ জানুয়ারি
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৬, ৭:২৪:১৪ অপরাহ্ন
লিডিং ইউনিভার্সিটির স্প্রিং সেমিস্টার-২০২৬ এ ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজক কমিটির প্রথম সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। স্প্রিং সেমিস্টার ২০২৬ ওরিয়েন্টেশন আয়োজক কমিটির আহবায়ক কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় ২৯ জানুয়ারি সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবন প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলী এবং সভাপতিত্ব করবেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
ইউনিভার্সিটির স্প্রিং সেমিস্টার ২০২৬ এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজক কমিটির প্রথম সভায় আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ডা. মো. আব্দুল মজিদ মিয়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





