বালাগঞ্জে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৬, ৭:২০:০২ অপরাহ্ন
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নে নছির আহমদ খলকু মিয়া এন্ড কমরুন্নাহার ট্রাস্টের উদ্যোগে ১৪তম চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে দিনব্যাপী উপজেলার তালতলায় খলকু মিয়ার নিজ বাড়িতে এই চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫৫০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রোগীদের বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। এ সময় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ছানিপড়া আক্রান্ত ৬২ জন রোগীকে ট্রাস্টের নিজস্ব খরচে জালালাবাদ চক্ষু হাসপাতাল ইসলামপুরে পাঠানো হয়। সেখানে রোগীদের যাতায়াত, থাকা ও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করবে ট্রাস্ট কর্তৃপক্ষ।
ফ্রি চক্ষু পরীক্ষা অনুষ্ঠানে বক্তৃতা করেন ট্রাস্টের সভাপতি এ এস মাহবুব আহমদ, ভাইস চেয়ারম্যান এইচ এম রেদোয়ান আহমদ, জালালাবাদ চক্ষু হাসপাতাল ইসলামপুরের উপপরিচালক ডা. এম এ মতিন, সেক্রেটারী আল ফালাহ দাখিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মো. মিজানুর রহমান, বালাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমির আলী, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা.এ এস মারজান ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী ফখরুল ইসলাম, ডা. সজল দে, মিজানুর রহমান, তুহিন আহমদ, ফাহিম আহমদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





