দোয়ারায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৬, ৭:২৬:১২ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে আইনশৃঙ্খলা-বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ।
সভায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্বারোপ করা হয় এবং নির্বাচনকে সামনে রেখে সীমান্তে অনুপ্রবেশ, অস্ত্র উদ্ধার, চোরাকারবারী বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদারে গুরুত্বারোপ করা হয়। এছাড়াও আসন্ন বিভিন্ন কর্মসূচিতে নিরাপত্তা ব্যবস্থা এবং জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় দোয়ারাবাজার সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রুম্মান আহমদ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু, উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন অর রশীদ, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাষ্টার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র কমান্ডার মঞ্জুরুল ইসলাম, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির কমান্ডার প্রদীপ, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি বজলুর রহমান, যুগ্ম সম্পাদক সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





