ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিনিরাপত্তা মহড়া
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৬, ৭:০৫:৪৬ অপরাহ্ন

নগরীর রিকাবীবাজারস্থ ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বুধবার সকালে অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এডমিন মোহাম্মদ বদরুল হক, বিজনেস ডেভেলপমেন্ট ইনচার্জ মো. মামুন সরকার, অ্যাকাউন্টস ইনচার্জ জয়নুল ইসলাম, জুনিয়র সহকারী সিকিউরিটি অফিসার মো. আবু জাহার, পাবলিক রিলেশন অফিসার ইমাম আল হাসান সহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এসময় প্রশিক্ষণ মহড়াকালে অগ্নিকাণ্ডের সময় করণীয়, প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের কৌশল এবং অগ্নি নির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করা হয়। বাস্তব অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীদেরকে বিভিন্ন ধরনের অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে কীভাবে নিরাপদভাবে আগুন নেভাতে হয় তা দেখানো হয়।
এই আয়োজনের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি পায় এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে ব্যবস্থা গ্রহণের সক্ষমতা উন্নত হয়। বিজ্ঞপ্তি





