খালেদা জিয়া স্মরণে লিডিং ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৬, ৮:৩৭:৫১ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে লিডিং ইউনিভার্সিটিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার লিডিং ইউনিভার্সিটির গ্যালারি-১ এ অনুষ্ঠিত আলোচনা ও দোয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলী।
অনুষ্ঠানের শেষ পর্বে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান।
আলোচনা ও দোয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম। আরো বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম, লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচাল অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান, সকল বিভাগের বিভাগীয় প্রধানদের পক্ষে ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা এবং পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক মোছা. হালিমা বেগম।
লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ার বিভাগের বিভাগীয় প্রধান কাজী জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফজলে এলাহী মামুন।





