ওয়ারিশা রাহমানের গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক অর্জন
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৬, ৮:১৪:২৮ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : জুড়ী উপজেলার কৃতী শিক্ষার্থী ওয়ারিশা রাহমান আন্তর্জাতিক পরিসরে দেশের জন্য গৌরব বয়ে এনেছে। গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াড (জিএসও) ২০২৫-এ অংশগ্রহণ করে সে স্বর্ণ ও রৌপ্য পদক অর্জন করেছে।
ওয়ারিশা রাহমান জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মক্তদীর আলীর মেয়ে হুসনে আরা বেগমের নাতনী। সে মৌলভীবাজার বিসি গ্রিনহীল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অস্টম শ্রেণির ছাত্রী এবং গৃহীনি আয়শা খাতুন শামুল ও প্রবাসী মোস্তাফিজুর রাহমান শাকিল দম্পতির কন্যা।
সম্প্রতি স্পেস ইনোভেশন ক্যাম্পের আয়োজনে এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)-এর সহ-আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিয়াডে বিশ্বের বিভিন্ন দেশের ৬ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ওয়ারিশা রাহমান ১৩-১৬ বছর বয়সী বিভাগে বিজ্ঞান ও ব্রেইন গেমস ক্যাটাগরিতে অংশ নিয়ে বিজ্ঞান বিভাগে স্বর্ণপদক এবং ব্রেইন গেমস বিভাগে রৌপ্যপদক অর্জন করেছে।
পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)-এর প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড। বিশেষ অতিথি ছিলেন সাইবেজ এর ভাইস প্রেসিডেন্ট ও গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ মাহদী উজ জামান এবং স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট ও গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডের হেড অব কান্ট্রি আরিফুল হাসান অপু।





