কে পেলেন কোন প্রতীক
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৬, ৯:২৫:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: উৎসবমুখর পরিবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সারাদেশের ন্যায় গতকাল বুধবার সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের ১০২ প্রার্থীকে প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন(ইসি)। সংশ্লিষ্ট জেলার রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এই প্রতীক বরাদ্দ দেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। ফলে আজ বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করতে যাচ্ছেন প্রার্থীরা।
তথ্য মতে, সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে মোট ১০২ জন সংসদ সদস্য প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৬টি আসনে ৩২জন, মৌলভীবাজার জেলার ৪টি আসনে ২৩ জন, হবিগঞ্জ জেলার ৪টি আসনে ২৪ জন ও সুনামগঞ্জ জেলার ৫টি আসনে ২৩ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন।
সিলেট জেলার ৬ আসনে ৩২ জন প্রার্থী: সিলেট জেলার ৬টি সংসদীয় আসনে গতকাল বুধবার দুপুরে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। ৬টি আসনের প্রার্থীরা হলেন, সিলেট-১ আসনে জামায়াতের মাওলানা হাবিবুর রহমান (দাঁড়িপাল্লা), বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির (ধানের শীষ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন (কাস্তে), বাসদের প্রণব জ্যোতি পাল (মই), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের শামীম মিয়া (আপেল), গণ অধিকার পরিষদের আকমল হোসেন (ট্রাক), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান (হাতপাখা) এবং বাসদ (মার্কসবাদী) সঞ্জয় কান্তি দাস (কাঁচি) প্রতীক বরাদ্ধ পেয়েছেন। সিলেট-২ আসনে বিএনপির তাহসিনা রুশদী লুনা (ধানের শীষ), গণফোরামের মুজিবুল হক (উদীয়মান সূর্য), ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির উদ্দিন (হাতপাখা), খেলাফত মজলিসের মোহাম্মদ মুনতাসির আলী (দেওয়াল ঘড়ি) ও জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল) প্রতীক বরাদ্দ পেয়েছেন। সিলেট-৩ আসনে বিএনপির আব্দুল মালিক (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের আনওয়ারুল হক (হাতপাখা), জাতীয় পার্টির আতিকুর রহমান (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা (ফুটবল), খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু (রিকশা) এবং স্বতন্ত্র প্রার্থী মাইনুল বাকর (কম্পিউটার) প্রতীক পেয়েছেন। সিলেট-৪ আসনে বিএনপির আরিফুল হক চৌধুরী (ধানের শীষ), জামায়াতের জয়নাল আবেদীন (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মুজিবুর রহমান (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাঈদ আহমদ (হাতপাখা) ও গণ অধিকার পরিষদের জহিরুল ইসলাম (ট্রাক) প্রতীক পেয়েছেন। সিলেট-৫ আসনে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের উবায়দুল্লাহ ফারুক (খেজুর গাছ), স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ (ফুটবল), খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসান (দেওয়াল ঘড়ি) ও বাংলাদেশ মুসলিম লীগের বিলাল হোসেন (হারিকেন) প্রতীক বরাদ্দ পেয়েছেন। সিলেট-৬ আসনে বিএনপির এমরান আহমদ চৌধুরী (ধানের শীষ), গণ অধিকার পরিষদের জাহিদুর রহমান (ট্রাক), জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুন নূর (লাঙ্গল) ও জামায়াতের মোহাম্মদ সেলিম উদ্দিন (দাঁড়িপাল্লা) প্রতীক পেয়েছেন।
মৌলভীবাজারের ৪ আসনে ২৩ প্রার্থী : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের ৪টি আসনের ২৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনে বিএনপির নাসির উদ্দিন আহমেদ (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মোহাম্মদ আমিনুল ইসলাম (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন (লাঙল), গণঅধিকার পরিষদের মো. আব্দুন নুর (ট্রাক), গণফ্রন্টের মো. শরিফুল ইসলাম (মাছ) ও স্বতন্ত্র হিসেবে বেলাল আহমদ (কাপ-পিরিচ) প্রতীক পেয়েছেন। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপির মো. শওকতুল ইসলাম (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. সায়েদ আলী (দাঁড়িপাল্লা), স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাছ খান (ফুটবল), জাতীয় পার্টির মো. আব্দুল মালিক (লাঙল), স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক খান (কাপ-পিরিচ), স্বতন্ত্র প্রার্থী এম জিমিউর রহমান (ঘোড়া), ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল কুদ্দুস (হাতপাখা) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী (কাঁচি) প্রতীক বরাদ্দ পেয়েছেন। মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বিএনপির এম নাসের রহমান (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. আব্দুল মান্নান (দাঁড়িপাল্লা), খেলাফত মজলিসের আহমদ বিলাল (দেয়াল ঘড়ি) ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জহর লাল দত্ত (কাস্তে) প্রতীক পেয়েছেন। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপির মো. মুজিবুর রহমান চৌধুরী (ধানের শীষ), বাংলাদেশ খেলাফত মজলিস ও ১০ দলীয় জোটের প্রার্থী শেখ নুরে আলম হামিদী (রিকশা), জাতীয় নাগরিক পার্টি ও ১০ দলীয় জোটের প্রার্থী দাবিদার প্রীতম দাস (শাপলা কলি), বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া মধু (ফুটবল), জাতীয় পার্টির মোহাম্মদ জরিফ হোসেন (লাঙল) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) মো. আবুল হাসান (মই) মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন।
হবিগঞ্জের ৪টি আসনে ২৪ জন প্রার্থী : হবিগঞ্জের ৪টি আসনে মোট ২৪ জন প্রার্থীর মধ্যে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন- হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া (ঘোড়া), বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম (রিকশা), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ বদরুর রেজা (চেয়ার), জাতীয় সমাজ তান্ত্রিকদল বাসদ এর প্রার্থী কাজী তোফায়েল আহমেদ মোটরগাড়ি (কার)। হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান (ধানের শীষ), খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল বাছিত আজাদ (দেওয়াল ঘড়ি), স্বতস্ত্র প্রার্থী সাংবাদিক আফছার আহমেদ (ফুটবল), জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদ-এর প্রার্থী লুকমান আহমদে তালুকদার (মই), জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মোক্তাদির চৌধুরী (লাঙ্গল)। হবিগঞ্জ-৩ (সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগাঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ (ধানের শীষ), জামায়াতে ইসলামির প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমেদ (দাড়িপাল্লা), ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মহিব উদ্দিন আহমেদ সোহেল (হাতপাখা), জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মুমিন চৌধুরী (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী শাহিনুর রহমান (ছড়ি), বাংলাদেশ ইসলামি ফ্রন্টের প্রার্থী এসএম সরওয়ার (মোমবাতি)। হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ ফয়সল (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী (বিদ্রোহী) (ঘোড়া), বাংলাদেশ ইসলামি ফ্রন্টের প্রার্থী মো. গিয়াস উদ্দিন (মোমবাতি), খেলাফত মজলিসের প্রার্থী আহমদ আব্দুল কাদের (দেওয়াল ঘরি), বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী শাহ মো. আল আমিন (হারিকেন), জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদ-এর প্রার্থী মুজিবুর রহমান (মই), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী রাশেদুল ইসলাম খোকন (ছড়ি) ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী রেজাউল মোস্তাফা (আপেল)।
সুনামগঞ্জের ৫টি আসনে ২৩ জন প্রার্থী : সুনামগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনে ২৩ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার সকাল ১১টায় লো প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন। সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল (ধানের শীষ), জামায়াত মনোনীত প্রার্থী তোফায়েল আহমদ (দাঁড়িপাল্লা), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মাওলানা মুজাম্মিল হক তালকুদার (বই), সুনামগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. নাছির চৌধুরী (ধানের শীষ), জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ শিশির মনির (দাঁড়িপাল্লা), কমিউন্সি পার্টির নিরঞ্জন দাস (কাস্তে), সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদ (ধানের শীষ), মোহাম্মদ শাহীনুর পাশা চৌধুরী (রিকশা), স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন (তালা), স্বতন্ত্র প্রার্থী মো. মাহফুজুর রহমান খালেদ তুষার (টেবিল ঘড়ি), খেলাফত মজলিস মনোনীত শেখ মুশতাক আহমদ (দেওয়াল ঘড়ি), এবি পার্টির মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম (ঈগল), স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমদ (ফুটবল), সুনামগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরিন (মোটর সাইকেল), বিএনপি মনোনীত নূরুল ইসলাম (ধানের শীষ), জাতীয় পার্টির নাজমুল হুদা (লাঙ্গল), জামায়াত মনোনীত মো. সামছ উািদ্দন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের শহিদুল ইসলাম (হাতপাখা), সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত কলিম উদ্দিন আহমদ মিলন (ধানের শীষ), জামায়াত মনোনীত আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম (দাঁড়িপাল্লা), খেলাফত মজলিসের মোহাম্মদ আব্দুল কাদির (দেওয়াল ঘড়ি), জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম (লাঙ্গল) ও এনপিপির মো. আজিজুল হক (আম) প্রতীক পেয়েছেন।





