এসএসসি পরীক্ষায় ৮ মডেলের ক্যালকুলেটর
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৬, ৯:২৫:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ৮টি মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে বলে জানিয়েছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। গতকাল বুধবার শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নির্ধারিত ৮টি মডেলের নন সায়োিন্টফিক মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। মডেলগুলো হচ্ছে, ঋী-৮২গঝ, ঋী-১০০গঝ, ঋী-৫৭০গঝ, ঋী-৯৯১গঝ, ঋী-৯৯১ঊী, ঋী-৮২ঊঝ, ঋী-৯৯১ঊঝ চষঁং, ঋী-৯৯১ঈড। উল্লেখিত মডেলের ক্যালকুলেটর ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।





